A pro-Trump social media influencer and her German boyfriend have been charged in London over an alleged “racially motivated attack” and public order offences.(ট্রাম্পপন্থি এক সামাজিকমাধ্যম ইনফ্লুয়েন্সার এবং তার জার্মান প্রেমিকের বিরুদ্ধে লন্ডনে ‘বর্ণ বিদ্বেষীমূলক হামলা’ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ গঠন হয়েছে।)
The accused are 40-year-old Melissa Rein Lively and her boyfriend, 37-year-old Philipp Ostermann.(অভিযুক্তরা হলেন, ৪০ বছর বয়সী মেলিসা রেইন লাইভলি ও তার প্রেমিক ৩৭ বছর বয়সী ফিলিপ অস্টারম্যান।)
Melissa Rein Lively has been charged with assault. Meanwhile, Philipp Ostermann faces two charges of racially aggravated public order offences and one additional public order offence.(মেলিসা রেইন লাইভলির বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ফিলিপ অস্টারম্যানের বিরুদ্ধে দুটি বর্ণবাদ বিদ্বেষমূলক জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ গঠন এবং আরও একটি সাধারণ জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে।)
Lively is a political consultant and founder of the anti-woke public relations firm America First PR. She had also applied to become a White House spokesperson during Trump’s second term, though the position ultimately went to Karoline Leavitt.(লাইভলি একজন রাজনৈতিক পরামর্শক এবং ‘অ্যান্টি-ওয়োক’ জনসংযোগ প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পিআর-এর প্রতিষ্ঠাতা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মুখপাত্র হওয়ার জন্যও তিনি আবেদন করেছিলেন, তবে শেষ পর্যন্ত সে পদে নিয়োগ পান ক্যারোলিন লেভিট।)
Ostermann, on the other hand, works as an associate director at Acquita, a Munich-based private investment firm with offices in Tokyo and South Carolina in the United States.(অন্যদিকে অস্টারম্যান জার্মানির মিউনিখভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ‘অ্যাকুইটা’র সহযোগী পরিচালক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটির টোকিও ও যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনাতেও অফিস রয়েছে।)
The allegations stem from an incident that took place last year. According to police, a woman who was out with her family was attacked with a substance similar to pepper spray, subjected to racist abuse, and physically assaulted.(অভিযোগগুলোর সূত্রপাত গত বছরের একটি ঘটনার জেরে। পুলিশ গনমাধ্যমকে জানায়, পরিবারের সঙ্গে ঘুরতে বের হওয়া এক নারীকে মরিচের স্প্রের মতো পদার্থ ছিটিয়ে আক্রমণ, বর্ণবাদী গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।)
The 34-year-old woman was entering Bond Street Underground Station in London with her sister and two young children at around 7:30 pm on October 11 last year when the incident allegedly occurred.(৩৪ বছর বয়সী ওই নারী তার বোন ও দুই শিশুসন্তানকে নিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লন্ডনের বন্ড স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় ঘটনাটি ঘটে।)
One of the children was in a baby stroller.(শিশুদের একজন বেবি স্ট্রলারে ছিল।)
A spokesperson for the British Transport Police said at the time that the accused individuals made racist remarks toward the victim and her family. The female suspect also allegedly pulled the victim’s hair.(ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের এক মুখপাত্র সে সময় জানান, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ও তার পরিবারের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। পরে নারী অভিযুক্ত তার চুল টেনে ধরেন।)
According to police, when the victim tried to defend herself, the accused man took out a small bottle, claimed it was “pepper spray,” and sprayed it toward the victim and her family.(পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্ত পুরুষ একটি ছোট বোতল বের করে সেটিকে ‘পেপার স্প্রে’ বলে দাবি করেন এবং তা ভুক্তভোগী ও তার পরিবারের দিকে ছিটিয়ে দেন।)
The female suspect is also accused of making obscene gestures and using abusive language.(এছাড়া নারী অভিযুক্ত অশালীন অঙ্গভঙ্গি ও গালাগালও করেন বলে অভিযোগ রয়েছে।)

0 Comments